পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১২ জুন ২০২০, ২৩:৩৩আপডেট : ১২ জুন ২০২০, ২৩:৩৩

নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার (১২ জুন) দুপুরে পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। তারা হলো— দাপুনিয়া গ্রামের জামরুল মিয়ার কন্যা মাইসা আক্তার (৭) এবং দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা রাইসা আক্তার (৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইসা আক্তার বৃহস্পতিবার (১১ জুন) তার মায়ের সঙ্গে খালার বাড়ি দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মাইশা তার খালাতো বোন রাইসাকে নিয়ে বাড়িতে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত এক বোন পুকুরের পানিতে পড়ে গেলে, অপর বোন তাকে বাঁচাতে গিয়ে সেও পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের