যমুনায় বাড়ছে পানি, জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুর প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১২:৫২আপডেট : ২৮ জুন ২০২০, ১২:৫২

যমুনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত নিম্নাঞ্চল জামলাপুরের যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। একদিনের ব্যবধানে পানি বেড়ে রবিবার (২৮ জুন) বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অথচ শনিবার (২৭ জুন) পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে ইসলামপুর উপজেলার বেলগাছা, কুলকান্দি, সাপধরী ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পৌরসভা। পানির তীব্র স্রোতে দেওয়ানগঞ্জের মন্ডল বাজার এলাকায় ২৫ মিটার সড়ক ভেঙে পড়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পানি ঢুকে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেলান্দহের মাহমুদপুর-ইসলামপুরের উলিয়া সড়ক যোগাযোগ।

যমুনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত নিম্নাঞ্চল
এছাড়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর এবং সরিষাবাড়ীর পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। সবমিলিয়ে ৪ উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার পাট, কলা ও সবজি ক্ষেত।
জেলা প্রশাসন বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

যমুনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত নিম্নাঞ্চল
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, যমুনায় দ্রুত গতিতে পানি বাড়ছে। সেই সঙ্গে ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীরও পানি বাড়ছে। বন্যা মোকাবিলায় পাউবোর কর্মীরা প্রস্তত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের