জামালপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ২০:১৪আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:১৫

জামালপুর জামালপুরে করোনা আক্রান্ত হয়ে তায়েজ আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ এস কে হাসপাতালে তার মৃত্যু হয়। তায়েজ আলী জেলার সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী (কুমলিবাড়ি) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজুর রহমান সোহান জানান, মারা যাওয়া তায়েজ আলী আগে থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ২৯ জুন নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। ৩০ জুন তাকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ১ জুলাই তাকে ময়মনসিংহের এস কে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, এর আগে বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মহি উদ্দিন (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়। তিনি জেলার সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ি গ্রামের মৃত কাদিম উদ্দিনের ছেলে। মহিউদ্দিন উপজেলার কোনাবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মারা যাওয়া তায়েজ উদ্দিনের লাশ দাফন করা হবে। তিনি হাসপাতালে মৃত্যুবরণ করায় তার বাড়ি লকডাউন করার প্রয়োজন নেই। তবে তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম