জামালপুরে যমুনা ও ব্র্রহ্মপুত্রের পানি ফের বিপদসীমার ওপরে

জামালপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ১১:১৭আপডেট : ১৩ জুলাই ২০২০, ১১:১৭

তলিয়ে গেছে নিম্নাঞ্চল

জামালপুরে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুই সপ্তাহ পর প্রথম দফা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির পর রবিবার (১২ জুলাই) থেকে আবারও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৭টা নাগাদ বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এবং পানিমাপক গেজ পাঠক আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়ে আবারও হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানন, বন্যা মোকাবিলায় জেলায় এপর্যন্ত ৭৮৪ মেট্রিক টন জিআর চাল, নগদ ১৮ লাখ ৫০ হাজার টাকা, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, বন্যায় জেলার ৭টির উপজেলা এবং ৮ পৌরসভা বন্যায় ৪৯ ইউনিয়নের ৩৫১টি গ্রাম প্লাবিত হয়। এতে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ১৩ হাজার ৩৪৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এছাড়া ১২৬ কিলোমিটার আংশিক কাঁচা রাস্তা ও ২৪ কিলোমিটার আংশিক পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
এদিকে চলতি বন্যায় জেলায় শিশুসহ ১০ জন বন্যার পানিতে ডুবে মারা যান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের