বন্যার কারণে শেরপুরের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন

শেরপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৩:২০আপডেট : ২০ জুলাই ২০২০, ০৩:২০

শেরপুরের বন্যা দুর্গত একটি এলাকার চিত্র শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার (১৯ জুলাই) সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। বিষয়টি নিশ্চিত করছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জিয়াসমিন খাতুন। তিনি জানান, ব্রহ্মপুত্র নদের পানি বর্তমানে বিপদসীমার ০.০২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বন্যার পানি বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ৪টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। শ্রীবরদী উপজেলার দুইটি ইউনিয়নের ১৪টি গ্রাম, নালিতাবাড়ীর চেল্লাখালী, ভোগাই ও নাকুগাঁও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকার নিম্নাঞ্চল ভেসে গেছে। এছাড়া নকলার ৩-৪টি গ্রামে বন্যার পানি প্রবেশের খবর পাওয়া গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লাখো মানুষ। বন্যার পানির নিচে তলিয়ে আছে চলতি আমন মৌসুমের বিপুল পরিমাণ জমির বীজতলা। শেরপুর-জামালপুর সড়ক পানির নিচে ডুবে যাওয়ায় শেরপুরের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন।

চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর আলী বলেন, নতুন ভাগলগড় গ্রাম পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৬শ’পরিবার পাশ্ববর্তী জামালপুর জেলার বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার ১০-১৫টি বাড়ি বন্যার পানির তোড়ে বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত বন্যার্তদের মাঝে ৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

শেরপুরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক। তিনিও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানান।

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদুজ্জমান জানান, তার এলাকার মুন্সিরচর, নলবাইদ, চরভাবনা, কেন্দুয়ারচর, চান কাসার, হরিণধরা, মাছপাড়া ও ধাতিয়াপাড়া বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি উঠে গেছে। লোকজন নৌকা এবং কলাগাছের ভেলায় করে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বরাদ্দ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। 

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহিত কুমার দে বলেন, বন্যায় আমন ধানের বীজতলা ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া যাবে ।

জেলা সিভিল সার্জন ডা. অনোয়ারুর রউফ জানান, বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় পানিবাহিত রোগের চিকিৎসা দিতে ইতোমধ্যে ২০টি মেডিক্যাল টিম কাজ শুরু করেছে। পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা হয়েছে। রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।   

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, চরপক্ষীমারী ও কামারেরচর ইউনিয়নে ১২ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া দেওয়া হচ্ছে আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন।  

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম