বন্যার্তদের ঈদ সামগ্রী দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন

জামালপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ২১:৪২আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:১৪

বিদ্যানন্দের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছে বিজিবি জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। করোনাভাইরাসের পাশাপাশি বন্যার কারণে জামালপুর, কুড়িগ্রাম, রাজিবপুর, রৌমারীসহ সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। সরকারিভাবে
তারা বিভিন্ন সহায়তা পেলেও ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ সেখানকার ৩ হাজার বন্যার্ত পরিবারের জন্য খাদ্য সহায়তার পরিকল্পনা নিয়েছে।

তারই অংশ হিসেবে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩০ জুলাই) ১ হাজার পাঁচশ পরিবারকে পরিবার প্রতি ৪ কেজি চাল, ৪ কেজি আটা ও ২ কেজি ডাল প্রদান করা হয়। অবশিষ্ট ১ হাজার ৫০০ পরিবারের ত্রাণ ঈদুল আজহার পর দেওয়া হবে।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি অধিনায়ক কর্নেল এস এম আজাদ বলেন, করোনাভাইরাসের পাশাপাশি এই অঞ্চলের প্রায় দেড় লক্ষ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারিভাবে তারা বিভিন্ন সহায়তা পেলেও বিদ্যানন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শহরের নাউভাঙ্গা চরে বন্যায় আশ্রয় নেওয়া ১ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’কে মহতী উদ্যোগের জন্য ধন্যবাদও জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম, সাহিত্য সম্পাদক তানভীর আহম্মেদ হীরা, ক্রীড়া সম্পাদক শামীম আলম প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের