মদনে বেঞ্চ নিয়ে সংঘর্ষে পুলিশ ও নারীসহ আহত ২৫, আটক চার

নেত্রকোনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৬:৪২আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৬:৪৬

সংঘর্ষে আহত হয়েছেন তারা নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ ও নারীসহ অন্তত ২৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ৭নং নায়েকপুর ইউনিয়ন আ' লীগ সাধারণ সম্পাদক রিপন ও একই গ্রামের মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের গ্রুপের সঙ্গে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিম, শাহ আলম, মোবারক ও ডালিমনকে আটক করেছে। এ সময় থানার এসআই বিপ্লব আহত হয়েছেন।

সংঘর্ষে আহত আবুল কাশেম, আবু বকর, আহাদ, মিলন, জজ মিয়া, ও ফয়সালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত শাহ আলম, সিরাজুল, মুস্তাকিম, রতন, তারা মিয়া, জীবন মিয়া, লিটন, বাদল, মাইশারা আক্তার ও ফাতেমা আক্তারকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সানজিদা খানম। বাকি আহতদের স্থানীয় পল্লী চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় জনতা বাজারে চান মিয়ার দোকানে পাছআলমশ্রী গ্রামের আজিজুল ও খোকন চা খেতে যায়। পরে দোকানের ভিতর থেকে একটি বেঞ্চ বাহিরে আনলে দোকান মালিক ও আজিজুলের মধ্যে তর্কতর্কি হয়। এরই জের ধরে শুক্রবার ১১ টার দিকে পাছআলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) জামাল উদ্দিন জানান, চায়ের দোকানে বসা নিয়ে শুক্রবার পাছআলমশ্রী গ্রামে সংঘর্ষে এসআই বিল্পবসহ ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের