শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ২১:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৩২

চলছে আলোচনা সভা ‘আমরা করবো জয়, জয় করবো এই দেশকে, এই আমাদের অঙ্গিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে ‘বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপি’ নেত্রকোনা শাখার উদ্যোগে নেত্রকোনা সিটি কলেজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান।

সংগঠনের গর্ভনর কাজী আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের নেত্রকোনা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, সিটি কলেজের প্রতিনিধি আতিকুল ইসলাম, সংগঠনের সদস্য আব্দুর রহমান ঈষাণ, আতিকুর রহমান, ফারহানা আক্তারসহ অন্যরা। এ সময় বক্তারা এমন মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করে সব সময় সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনের সদস্যরা জানান, শিশুরা যাতে অবহেলিত ও অপরাধের সঙ্গে না জড়িয়ে পড়ে সেসব বিষয় নিয়ে তারা কাজ করবেন। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের