মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাকে পুড়িয়ে হত্যা, ছেলে আটক

শেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২১:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৫৪

আবু হানিফ শেরপুরের শ্রীবরদীতে মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে আবু হানিফকে (১৭) আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। দুর্ভাগা ওই মায়ের নাম হুনুফা বেগম (৩৮)। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের তাঁতিহাটি পশ্চিমপাড়া এলাকা থেকে ওই ছেলেকে আটক হয়।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার তাঁতিহাটি পশ্চিমপাড়া এলাকার ইজারাদার সদাগর আলীর এক ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে ছেলে আবু হানিফ সবার বড়। কিছুদিন যাবত মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে আসছিল হানিফ।
মা হুনুফা বেগম এতে রাজি না হওয়ায় গত রবিবার (১১ অক্টোবর) রাতে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ছেলে। এতে অগ্নিদগ্ধ হন হুনুফা বেগম। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শেরপুর ও ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তার অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হুনুফার মৃত্যু হয়।
এ ঘটনায় হুনুফা বেগমের বড় ভাই শেরপুর শহরের চকপাঠক এলাকার বাসিন্দা দুলাল মিয়া বাদী হয়ে শনিবার ভাগনে আবু হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, আবু হানিফকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের