শিশু মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলো বৃদ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ২২:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:৪৫

ময়মনসিংহ ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর আইনুল উলুম কওমি মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে আব্দুস সাত্তার (৬০) নামে এক মুদি দোকানি ১১ বছরের ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে কলসিন্দুর বাজারে মুদি দোকানে ওই ছাত্রী যাওয়ার পর আব্দুস সাত্তার দোকানের ভেতরে ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী দোকান থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে মঙ্গলবার ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন। ঘটনার পর থেকে আব্দুস সাত্তার পলাতক। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

ওই ছাত্রীর ফরেনসিক পরীক্ষার জন্য বুধবার (২৮ অক্টোবর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলেও জানান ওসি আবুল কালাম আজাদ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী