একটি সেতুর অভাবে...

জামালপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১৯:১৬আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৯:১৬

একটি সেতুর অভাবে... জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাশে অবস্থিত কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের ওপর একটি ব্রিজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার প্রায় ১৫-২০ হাজার মানুষকে। ১২/১৩ বছর ধরে এলাকাবাসী দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, খালের ওপর একটি মাত্র বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জোয়ানেরচর, বিন্দুরচর ও কাউনিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং কাউনিয়ারচর নতুন পাড়া, বিন্দুরচর, জোয়ানেরচর, পশ্চিম পাড়া, পূর্বপাড়া, ফকির পাড়া, খাঁ পাড়া, মুন্সিপাড়াসহ ১০টি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবত যাতায়াত করছে।
স্থানীয় আব্দুর রহিম মাস্টার, ডা. আসাদুজ্জামান ও কামরুজ্জামান মেম্বার বলেন, ব্রিজ না থাকায় প্রায় ১২-১৩ বছর ধরে এলাকার মানুষ নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে চলাচল করছে। এর মধ্যে কয়েকবার দুর্ঘটনার স্বীকারও হয়েছে এলাকাবাসী।

একটি সেতুর অভাবে...
এই গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণ হলে এই অঞ্চলের জনগণের যাতায়াতের অনেক দুর্ভোগ লাঘব হবে। তাই এই খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য বহু দিন ধরে এলাকাবাসীর দাবি ।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলায়মান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, শুধু দেওয়ানগঞ্জ উপজেলারই নয় রাজিবপুর উপজেলারও কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। তাই এই গুরুত্বপূর্ণ এ সড়কে ব্রিজ নির্মাণ খুবই জরুরি। ব্রিজ নির্মাণে আমরা বহুদিন ধরে চেষ্টা করছি । দেখি সামনে কী হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান