চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া সনদ দেওয়ার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ২৩:৪৫ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২৩:৪৫

নেত্রকোনা নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া সনদ দেওয়ায় অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন ফজলুল হক নামের এক ভুক্তভোগী রোগী।

অভিযোগে প্রকাশ, উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি (নছিরপুর) গ্রামের মৃত মহরাজ আলী আকন্দের ছেলে ফজলুল হক দীর্ঘদিন ধরে মদন বাজারের নিজ বাসায় বসবাস করে আসছেন। ৩০ অক্টোবর প্রতিবেশী শফিক, রফিকসহ অজ্ঞাত আরও কয়েকজন বসত ঘরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি গুরুতর আহত হয়ে ওইদিন দুপুরেই মদন হাসপাতালে ভর্তি হন এবং মদন থানায় মামলা দায়ের করেন। ১৭ নভেম্বর চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করার সময় ছাড়পত্র ও ভর্তির কাগজপত্র নিয়ে দে খেন ৩০ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর লেখা।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, তিনি যাতে মামলায় বিচার না পান তার জন্য প্রতিপক্ষের লোকজন হাসপাতালের অসাধু ডাক্তারকে মোটা অংকের টাকা দিয়ে মুল ঘটনাকে ধামাচাপা দিতে মাথায় আঘাত পাওয়া রোগীর ডাক্তারি সনদে ৩২৩ উল্লেখ করেছেন। অথচ প্রতিপক্ষের লোকজন কোনও আঘাত না পেয়েও হাসপাতালে ভর্তি হয়ে অসাধু ডাক্তারের সহযোগিতায় ৩২৫ ডাক্তারি সনদ নিয়ে তাদের নামে মিথ্যা মামলা করেছে।  

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) মদন স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরি বিভাগে রোগী ভর্তির রেজিস্টার খাতায় প্রতিপক্ষের আঘাতে আহত ফজলুল হক ৩০ অক্টোবর ভর্তি হয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু মামলার জন্য হাসপাতাল থেকে যে ভর্তির সনদ, ছাড়পত্র ও জখমের সনদ দেওয়া হয়েছে তাতে ৩০ অক্টোবরের স্থলে ৩১ অক্টোবর লেখা। এমন জালিয়াতি করায় সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।  

ভুক্তভোগী ফজলুল হকের স্ত্রী শামীমা আক্তার জানান, আমার স্বামী মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। ময়মনসিংহসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। এখনও সুস্থ হননি। হাসপাতালের অসাধু ডাক্তার আমার স্বামীর প্রকৃত আঘাতের ঘটনাকে আড়াল করার জন্য প্রতিপক্ষের লোকজনদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভর্তির ছাড়পত্র ও সনদের তারিখ পরিবর্তন করে চিকিৎসার নামে প্রতারণা করেছেন। আমি এর বিচার চাই।  

এ ব্যাপারে মদন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হাসানুল হোসেন জানান, ফজলুল হক নামের এক রোগী অভিযোগ করায় ভর্তি ও ছাড়পত্রের তারিখ সংশোধন করে দিয়েছি। হয়তো ভুলবশত এমনটি হয়েছিল। এরপরও তাদের কোনও সহযোগিতার প্রয়োজন হলে করবো।  

নেত্রকোনার সিভিল সার্জন ডাক্তার সেলিম মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো