শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ: ধর্ম-প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৯:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৯:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচতে শিখিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম-প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগকে টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। শেখ হাসিনা অতিদরিদ্র দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। আজকে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হয়েছে, বেড়েছে মান-মর্যাদা।’

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সারাদেশেই শেখ হাসিনার উন্নয়নচিন্তা ও কাজ বাস্তবায়ন হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের বাবুল, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেসসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের