ময়মনসিংহে এসেছে করোনা ভ্যাকসিন

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৭:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৬

ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রথম পর্যায়ে ৫ লাখ ৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। তার মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭ কার্টুন অর্থাৎ ৩ লাখ ২৪ হাজার ডোজ বুঝে নিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম। পরে ভ্যাকসিনগুলো তাপ নিয়ন্ত্রক সংরক্ষণাগারে রাখা হয়।

বৃহ্স্পতিবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার সময় তাপ নিয়ন্ত্রক যানে কড়া নিরাপত্তা ও সতর্কতার মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রে এই ভ্যাকসিন। এসে পৌঁছায়। ভ্যাকসিন আসার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ভ্যাকসিন গ্রহণ করে জেলা ইপিআই কার্যালয়ের তাপ নিয়ন্ত্রক কক্ষে সংরক্ষণ করে রাখা হয়েছে।  

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রের ২৭ কার্টুন যার মধ্যে ১২০০ ভায়াল করে রয়েছে। প্রতিটি ভায়াল (কাচের শিশি) ১০টি ডোজ  অর্থাৎ সর্বমোট ৩ লক্ষ ২৪ হাজার ডোজ দেওয়া যাবে। এছাড়া শেরপুর জেলায় ৩টি, নেত্রকোনা ও জামালপুরে ৬ কার্টুন করে মোট ১৫ কার্টুন ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। তবে কবে থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে তা তিনি জানাতে পারেননি। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হবে বলে জানান সিভিল সার্জন।

ভ্যাকসিন গ্রহণের সময় ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম, ইপিআই সুপার মো. এমদাদুল হক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আঞ্চলিক বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম