ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯

শেরপুরের নকলায় ছাগলে নারিকেল গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজি মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মধ্যবাউশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে মধ্যবাউশা গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে আজি মিয়াকে পিটিয়ে ওই গ্রামের ইসমাইল গংরা হত্যা করে। এ সময় তার মেয়ে মাহমুদা বাবাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের স্ত্রী শিলা (২০) ও মিলনের স্ত্রী ইতি বেগমকে (৩৫) আটক করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের