শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী জাগরণে বিপ্লব ঘটেছে: ধর্ম-প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪০

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘নারীর ক্ষমতায়ণ ও উন্নয়নে শেখ হাসিনা সরকারের ব্যাপক সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক স্বীকৃতি এনে দিয়েছে, দেশে নারী জাগরণে বিপ্লব ঘটেছে। বিগত বিএনপি-জামায়াত জোট আমলে কোনও কাজ হয়নি। বাংলাদেশের উন্নয়নমূলক কাজ যা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে।’

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জামালপুরের ইসলামপুর গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গুচ্ছগ্রামের ৪শ’ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, ‘আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেডে নারীদের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। যাতে করে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা চাই, নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই দেশকে উন্নত করার কাজ করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। সরকারের কাজ করার সক্ষমতা আছে বলেই আমরা বড় বড় প্রকল্প নিতে পারছি।’

এ সময় চরাঞ্চলবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘একেকটি নদীর আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। নদীর এই পরিবর্তনগুলো অনুধাবন করতে আমাদের সময় লাগে। আমরা দুর্গম যমুনার চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার্থে যখন যা প্রয়োজন তা করার চেষ্টা করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছি।’

অনুষ্ঠান শেষে ওই দিন বিকালে উপজেলার চরপুঁটিমারি ইউনিয়নের ডিগ্রিরচরে জামিয়া মুফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন ও আগ্রাখালী গ্রামে প্রতিমন্ত্রী সুধীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমআবু তাহের, ভাইস চেয়ারম্যান আ. খারেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী