প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী, পতাকা বৈঠক শেষে ফেরত

জামালপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২৩:৩৬আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:৩৮

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। বৈঠক শেষে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে পারিবারের কাছে ফেরত দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫, রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির বাংলা ট্রিবিউনকে বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই কিশোরী বৃহস্পতিবার বিকালে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনক আচরণে বিএসএফ তাকে আটক করে।

বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। বিজিবির পক্ষে
নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন। বিএসএফ-এর পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি