কৃষকের কান্নায় ভারী হয়েছে হাওরের আকাশ

নেত্রকোনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৫:২৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৫:২৪

কৃষকের কান্নায় ভারী হয়ে উঠেছে নেত্রকোনার হাওর অঞ্চলের আকাশ। রবিবার (৪ এপ্রিল) রাতের কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে হাজারো কৃষকের স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে গেছে। ঝড়ে শীষের ধান ঝরে পড়েছে, এখন জমিতে শুধু গাছ দাঁড়িয়ে আছে। এ অবস্থায় সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে হাওর অঞ্চলে চলছে কৃষকদের বিলাপ আর কান্না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে মদন পৌর এলাকাসহ উপজেলার ৮ ইউনিয়নে এবার ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা ছিল কৃষকদের।

২৮ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছিলেন। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করছেন চাষিরা। কিন্তু গত রাতের কয়েক মিনিটের ঝড় ও গরম বাতাস কৃষকদের সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে। ধার-দেনা করে এক ফসলি জমির ফসল হারিয়ে এখন পথে বসা ছাড়া আর কোনও উপায় নেই কৃষকদের।

তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের কৃষক নূরুল ইসলাম, শামীম আহম্মেদ, কোঠুরীকোনা গ্রামের রোজ আলী, পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়াসহ অনেকেই জানান, হাওরের এক ফসলি বোরো জমির ফসল দিয়ে সারা বছর পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে রবিবার রাতের কয়েক মিনিটের গরম বাতাসে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। ঋণ করে ফসল উৎপাদন করেছিলেন তারা। এখন সারা বছর কি খাবেন ও কিভাবে ধার পরিশোধ করবেন, এ নিয়েই তাদের যত চিন্তা।

কৃষকরা বলেন, সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, পথে বসা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

এদিকে সকালে মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছসহ কৃষি বিভাগের লোকজন হাওর অঞ্চল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক জানান, গত রাতের কালবৈশাখী ঝড়ে কৃষদের ব্যাপক ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমাদের লোকজন মাঠে আছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও বলা যাচ্ছে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের