কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ লণ্ডভণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২১:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:২০

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। রবিবার (১৮ এপ্রিল) মধ্যরাতের এই ঝড়ের তাণ্ডবে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তারা সোমবার (১৯ এপ্রিল) দিনভর কাজ করেও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। রমজানের এ সময় বিদ্যুৎ না থাকায় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

রাত ১০টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয় সূত্রগুলো জানায়, রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কালবৈশাখী ঝড় নগরীর মাসকান্দা, বলাশপুর, পাদ্রী মিশন রোড, দিগারকান্দা, কেওয়াটখালী ও শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় আঘাত হানে। বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, গাছপালা, ঘরবাড়ি ও বিলবোর্ড। নগরীর বলাশপুর বিলে ১১ কেভির তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে রাত আড়াইটা থেকে নগরীর ব্রাহ্মপল্লী বাগমারা পাদ্রী মিশন রোড বলাশপুর কেওয়াটখালী ও শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় নগরীর বহুতল ভবনের বাসিন্দাসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

বিদ্যুৎ সরবরাহ না থাকায় বেশিরভাগ বাসাবাড়িতে পানি সংকট দেখা দেয়। লকডাউনে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তারা সোমবার সকাল দশটার দিকে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সেখানে নতুন খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। তবে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল করতে সক্ষম হয়নি বিদ্যুৎ বিভাগ।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিত সরকার জানান, বিদ্যুৎ সরবরাহ সচল করতে বিদ্যুৎকর্মীরা সকাল থেকেই কাজ করছে। ঝড়ে বিলের মধ্যে খুঁটি ভেঙে পড়ায় কাজ করতে সমস্যা হয়েছে। তবে রাত ১০টার মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম