অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

জামালপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২১:১২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:১২

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ও ৪০০ মিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানায়, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বিপ্লব নামের কথিত এক ব্যক্তি বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বালু নেওয়ার ২০টি ৪০০ মিটার পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে।

অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম