ঈদে সড়কের ভোগান্তি কমাতে উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মে ২০২১, ১৫:৫৭আপডেট : ০৩ মে ২০২১, ১৫:৫৭

সড়কের বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ময়মনসিংহ-জামালপুর মহাসড়কসহ ময়মনসিংহ জোনের বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের ধীর গতির কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে সড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।

সোমবার (৩ মে) দুপুরে সড়ক ও জনপথ অধিদফতর ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি ও রক্ষণাবেক্ষণ পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

এসসময় করোনা মহামারি ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া অনুদানের অর্থ নিয়ে দুর্নীতি ও অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, অসহায় মানুষের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না। এরসঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতবারও করোনাকালে গরিবদের দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি কখনই তাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু শেখ হাসিনার সরকার দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেয় না এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিএনপি হলো দুর্নীতির ধারক ও বাহক।

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। নিষ্ঠার সঙ্গে যার যার দায়িত্ব পালন করে সরকারকে সহায়তা করার আহবান জানান তিনি।

ময়মনসিংহ জোন সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মইনুল হাসান বৈঠকটি সঞ্চালনা করেন।

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি