ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ০৭ মে ২০২১, ১৬:৪৯

ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় মর্তুজ আলী মণ্ডল (৫৫)কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৬ মে) ওই হামলায় ইএনএনও’র গাড়ি চালক সোহাগ মিয়া, অফিস সহকারী নুরুল ইসলাম ও বডিগার্ড আনসার সদস্য রাসেল মিয়া আহত হয়েছেন। ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ার জের ধরে বালু ব্যবসায়ীরা এই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, হামলার ঘটনায় শুক্রবার (৭ মে) বালু ব্যবসায়ী মর্তুজ আলীসহ ১১ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক সোহাগ মিয়া। বাকি হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে জানান তিনি।

সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চরকালি বাড়ি গ্রামে নির্মাণাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে অফিসে ফেরার পথে অবৈধ বালু ব্যবসায়ী মতুর্জ আলী মণ্ডলের বাড়ির সামনে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও বেলচা দিয়ে হামলা চালায়। মর্তুজ আলী মণ্ডলের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী এসময় তাকে নাজেহাল করে এবং গাড়ি ভাঙচুর করে। এসময় বাধা দিতে গিয়ে আহত হন গাড়ি চালকসহ ৩ জন।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের