ছুটি শেষে ঢাকায় ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ মে ২০২১, ০৯:২৭আপডেট : ১৭ মে ২০২১, ০৯:৪২

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রাকে পেছন থেকে দ্রুত গতির একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রবিবার (১৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনই পিকআপের যাত্রী।

নিহতরা হলেন—আমানুল্লাহ (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা। ঈদের ছুটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, একই পরিবারের ওই তিন জনকে নিয়ে বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে পিকআপটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, খবর পেয়ে নিহত আমানউল্লাহর চাচা, আশারফ মিয়া ত্রিশাল থানায় পৌঁছেছেন। তিনি জানান, আমানউল্লাহ ঢাকায় সবজী বিক্রি করেন, আর নিহত নাজমা খাতুন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী