বৃষ্টিতেই ধসে পড়লো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

জামালপুর প্রতিনিধি
১৭ মে ২০২১, ১১:৫২আপডেট : ১৭ মে ২০২১, ১১:৫২

জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহালা গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও দু’টি ঘর ধসে পড়েছে। অপরিকল্পিত ও নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করাই বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ওই ঘরে থাকা পরিবার দু’টির মধ্য আতঙ্ক বিরাজ করছে।

উপকারভোগী ঘরের মালিক ছকিনা ও বুদু মণ্ডল এবং আলম মণ্ডল ও লাবনীর বরাত দিয়ে এলাকাবাসী জানান, ঘরের ভিটা-মাটি নরম হওয়ায় গত কয়েকদিনে বৃষ্টিতে দেবে গিয়ে তাদের ঘর ধসে গেছে। তারা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ধসে পড়ছে উপহারের ঘর স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো অপরিকল্পিতভাবে নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করায় ভেঙে পড়েছে।

ধসে পড়ছে উপহারের ঘর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মাজহারুল ইসলামের তদারকিতে নির্মিত প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। এ ব্যাপারে ইউএনও বলেন, ‘আমি ঘর পরিদর্শন করেছি। গত দুই দিনের বৃষ্টির কারণে দু’টি ঘরের সমস্যা হয়েছে। ঘরগুলো দ্রুত ঠিক করার ব্যবস্থা করছি। দ্রুতই মিস্ত্রি পাঠাবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী