ময়মনসিংহ মেডিক্যালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৪:০৭আপডেট : ০৬ জুন ২০২১, ১৪:১৯
image

সোয়াব স্টিক (নাকে-মুখে ঢুকিয়ে নমুনা নেওয়ার কাঠি) শেষ হয়ে যাওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কেন্দ্রে করোনার নমুনা সংগ্রহ সাময়িক বন্ধ রয়েছে।

রবিবার (০৬ জুন) দুপুর ১২টার পর থেকে এ কেন্দ্রে কোনও নমুনা নেওয়া হয়নি। হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে নমুনা সংগ্রহের সোয়াব স্টিক সরবরাহ করা হয়। স্টিক শেষ হয়ে যাওয়ায় নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাছেও নেই বলে জানায়।

তিনি জানান, ঢাকা থেকে সোয়াব স্টিক আনার কাজ চলছে। এর আগ পর্যন্ত স্থানীয় বাজার থেকে সরবরাহ করে নমুনা সংগ্রহ কার্যক্রম চালুর ব্যবস্থা করা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যেই এখানে নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করা যাবে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম চালু আছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। শুধুমাত্র সোয়াব স্টিক না থাকায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে নমুনা সংগ্রহ বন্ধ আছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি