জামালপুর সীমান্তে জনতার হাতে ভারতীয় নাগরিক আটক

জামালপুর প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৬:১০আপডেট : ১৫ জুন ২০২১, ১৬:৩৯

জেলার বকশীগঞ্জ সীমান্তে স্থানীয় জনতার হাতে সুমন মিয়া (২০) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। পরে তাকে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়।

জানা যায়, আটক ভারতীয় নাগরিক সুমন মিয়ার বাড়ি জলপাইগুরি জেলার সদর থানার এসপসকারা গ্রামে। তার বাবার নাম তালেব মিয়া।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে এক অপরিচিত যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে এলাকাবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তবে বিজিবির পক্ষ থেকে তাকে গ্রহণ করা হয়নি। বর্তমানে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রয়েছেন।

জামালপুর বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বলেন, কামালপুর বাজার থেকে স্থানীয়রা সোমবার রাত ১২টার দিকে ওই ভারতীয়কে আটক করেছে। সে কারণে এ বিষয়ে পুলিশই ব্যবস্থা নেবে।

তবে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি সীমান্তের বিষয়, বিজিবি আটক করে থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম