জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে সুন্দরী বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের ছেলে সুজন মিয়া জানান, তার মা দুপুরে গাছের কাঁঠাল পাড়তে প্রতিবেশী আলহাজ মিয়ার ছেলে নাঈমকে গাছে ওঠান। নাঈম কাঁঠাল পেড়ে একটি হাতে নিয়ে গাছ থেকে নিচে নামছিলো। হঠাৎ তার হাত থেকে কাঁঠালটি গাছের নিচে থাকা ওই বৃদ্ধার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি।









