নদীতে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ২৩:২৪আপডেট : ০২ জুলাই ২০২১, ১৬:৫৭

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (০১ জুলাই) সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলে রাত ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম সিয়াম (২২)। সে উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলীর ছেলে।

ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আবদুন নাছের বাবুল বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র সিয়াম। সে স্থানীয় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলীর ছেলে।

তিনি জানান, বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সিয়াম। পরে সন্ধ্যার আগে মুহূর্তে পৌর শহরের পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিলো। গোসল করার এক পর্যায়ে হঠাৎ সিয়ামকে খুঁজে পাচ্ছিলো না তার বন্ধুরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে অবশেষে নিখোঁজ সিয়ামকে রাত ১০টার দিকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম