ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১০:৫৭আপডেট : ১০ জুলাই ২০২১, ১০:৫৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনায় এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন—টাঙ্গাইল সদরের জুনায়েদ আলী (৩৮), ময়মনসিংহ সদরের মোকলেসুর রহমান (৭৬) ও স্বরসতী রায় (৬৫), জামালপুর সদরের মমতাজ বেগম (৫৫), সরিষাবাড়ির আব্দুল খালেক (৭৬) ও নেত্রকোনার বারহাট্টার আফাজ উদ্দিন (৯০)।

এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের রিতা বসাক (৪৫), আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভরাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০) ও টাঙ্গাইল সদরের আনোয়ারা খাতুন (২৬)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।বর্তমানে হাসাপাতালে ৪১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ২১ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪২৯টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে মোট করোনা শনাক্তের সংখ্যা নয় হাজার ৫৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪০৮ জন।

/এসএইচ/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম