সুপারি বাগানের জালে আটকা ১০ হাত লম্বা অজগর

জামালপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ২২:০৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:০৩

জামালপুরের মাদারগঞ্জের একটি সুপারি বাগান থেকে ১০ হাত লম্বা বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘেরাও দেওয়া জালে আটকেপড়ে সাপটি।

স্থানীয়রা জানায়, বাগানে ঢোকার সময় জালে সাপটি জড়িয়ে যায়। নড়াচড়া দেখে লোকজনের চোখে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়ির উঠানে নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত লোক সাপটি দেখতে হাফিজুর রহমানের বাড়িতে ভিড় জমায়। পরে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত সাপটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাপ উদ্ধারের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠাই; যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। একই সঙ্গে বিষয়টি শেরপুর বন বিভাগকে জানাই। পরে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি