ময়মনসিংহ মেডিক্যালে একদিনে মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ০৯:৫৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:০৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগীর মৃত্যু হয়েছে। ডেডিকেটেড করোনা ইউনিটে সাত জন করোনা পজিটিভসহ ২০ জন রোগী মারা গেছেন। এরআগে, গত ১৪ ও ১৫ জুলাই সর্বোচ্চ ১৯ রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

করোনা পজিটিভ রোগীদের মধ্যে ময়মনসিংহের তিন জন, নেত্রকোনার এক শেরপুরের ও শেরপুরের তিন রোগী রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের দুই জন, নেত্রকোনার পাঁচ জন, শেরপুরের তিন, জামালপুরের দুই ও টাঙ্গাইলের একজন রোগী রয়েছেন। 

একদিনে সর্বোচ্চ ২০ রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪১১ এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৭১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান