ময়মনসিংহ মেডিক্যালে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১০:৫০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১০:৫০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে পাঁচ করোনা রোগীসহ ১৫ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়। এরআগে, রবিবার (১৮ জুলাই) করোনা ইউনিটে ২০ জন রোগীর মৃত্যু হয়। যা এখন পর্যন্ত হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু। 

২৪ ঘণ্টায় করোনা নিয়ে ময়মনসিংহের চার ও টাঙ্গাইলের এক রোগী মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনার তিন, ময়মনসিংহের ছয় এবং শেরপুরের একজন রোগী মারা গেছেন। 

১৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৮৯ জন এবং আইসিইউতে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর শতকরা হার ১১ দশমিক ৩২। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১১ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩৮৪ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী