ময়মনসিংহ মেডিক্যালে ফের সর্বোচ্চ মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১০:২৭আপডেট : ২০ জুলাই ২০২১, ১০:২৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে সাত জন করোনা পজিটিভসহ সর্বোচ্চ ২১ জন রোগী মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের তিন জন, নেত্রকোনার দুই, টাঙ্গাইল ও জামালপুরের একজন করে রোগী রয়েছেন। 

এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের আট জন, টাঙ্গাইলের দুই, জামালপুর-গাজীপুর-শেরপুর ও নেত্রকোনার একজন করে রোগী মারা গেছেন। 

২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯২ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের