ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১০:৩১আপডেট : ২৮ জুলাই ২০২১, ১০:৩১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আমজাদ আলী (৪২), আব্দুর রব (৭২), খোদেজা আক্তার (৬০), তারাকান্দার খাদিজা বেগম (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল আমিন(৮০)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নিলিমা বিম্বাস (৬২), ফিরোজা আক্তার (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), ফিরোজা খাতুন (৬২), সেতু জামান (৫৮), হালুয়াঘাটের আলতাফ আলী (৬৪) ও জামালপুরের মেলান্দহের আক্কাস আলী (৭৪)।

এর আগে গত সোমবার (২৬ জুলাই) ময়মনসিংহ মেডিক্যালে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর পরবর্তী ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৪৫ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৭। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের