ময়মনসিংহ মেডিক্যালে ফের মৃত্যু বেড়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:০৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে নয় জন মারা গেছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের ফিরোজা বেগম (৬০), ত্রিশালের শিশু ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা বেগম (৬৫), মুক্তাগাছার মজিদা (৪৫), গাজীপুরের শ্রীপুরের জুলেখা (৭৫), নেত্রকোনা সদরের মিনতি রানী (৫০) ও শেরপুর সদরের ইয়াকুব (৫০)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের সুফিয়া (৪৫), সুলতানা বেগম (৫৫), নান্দাইলের কামাল হোসেন (৪৫), নেত্রকোনা সদরের নাবিলা (২৫), সুধা রানী (৬৭), মুজিবুর রহমা (৪৫), মোহনগঞ্জের রহিমা বেগম (৭৫), শেরপুরের সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪২৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৬৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার  চার জন।

/এসএইচ/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম