ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ১০ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১০:২৬আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:২৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ, বাকি ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে চার জনই ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ ও জামালপুরের একজন রোগী মারা গেছেন। 
 
১০ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

বুধবার (২৫ আগস্ট) সকালে তিনি জানান, নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৯৮ জন এবং আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০০টি নমুনা পরীক্ষায় ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২১.২৫। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ৭২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫০৬ জন।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের