‘শেখ হাসিনা জেগে আছেন বলেই ১৬ কোটি মানুষ নিরাপদে’ 

জামালপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:১১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই বাংলাদেশ নিরাপদে আছে, ১৬ কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। 

রবিবার (২৯ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যারা স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে তাদের স্বপ্নপূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন শেষ করে দেওয়ার জন্য ডা. মুরাদের মতো লক্ষ-কোটি মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে যুগ যুগ। খুনির দল কয়জনকে মারবে, কতো শক্তি, কতো অস্ত্র, গুলি, বারুদ আছে তাদের কাছে? ডা. মুরাদদের মেরে শেষ করতে পারবে না। আমরা মরার ভয় করি না। আমার বাবাও করেনি, আমিও না, আমার সন্তানরাও করবে না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী একা নন। এই বাংলার হাজার-লক্ষ-কোটি মানুষ বঙ্গবন্ধুকন্যার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

প্রতিমন্ত্রী বলেন, এই বাংলার ১৬ কোটি মানুষ আমাদের আপনজন। শুধুমাত্র খুনি জিয়া, মোশতাক, ৭১'র রাজাকার, জাতির পিতা ও জাতীয় চার নেতার হত্যাকারীদের বংশধরদের বাংলার মাটিতে থাকতে দেবো না। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

/এএম/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি