ময়মনসিংহ মেডিক্যালে মৃত্যু বেড়েছে 

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যু হয়নি। তবে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে জানানো হয়, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে তিন জন মারা গেছেন। মৃতদের তিন জনই ময়মনসিংহের বাসিন্দা। 

এরআগে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনা ইউনিটে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 
 
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৩০ জন মারা গেলেন। হাসপাতালে করোনা ও উপসর্গে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরও বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন রোগী ভর্তিসহ মোট ১২৮ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে সাত জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়েছেন। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৫ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগী ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম