ময়মনসিংহ মেডিক্যালে একদিনে বেড়েছে মৃত্যু  

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের দুই জন করোনায় আক্রান্ত, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে বুধবার দেওয়া তথ্যে হাসপাতালে তিন জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরআগে, মঙ্গলবার করোনা ইউনিটে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাওয়া তথ্যমতে, করোনায় মারা যাওয়া দুই জন ময়মনসিংহের বাসিন্দা। আর করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের দুই এবং নেত্রকোনার এক রোগীর মৃত্যু হয়েছে।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও বলেন, হাসপাতালে নতুন আট জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন এবং আইসিইউতে সাত জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৯.৫৪ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

/টিটি/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক