‘বঙ্গবন্ধুর ছবি আদর্শ ও অনুপ্রেরণার উৎস’

জামালপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির দিকে অঙ্গুলি নির্দেশ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘এটা কোনও ব্যক্তির নয়, এটা বাংলাদেশের ছবি, আদর্শের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে সেই ছবি হয়ে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস।’

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী কামারাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিব আদর্শ বাস্তবায়নে নিরন্তরভাবে কাজ করে যাওয়া প্রয়াত আবুল কালাম মন্ডল স্মরণে এ সভার আয়োজন করা হয়।

মুরাদ হাসান বলেন, ছবির পেছনের মহানায়ক, আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আমাদের পথ দেখায়, জনসেবায় আত্মনিয়োগ করতে উৎসাহ যোগায়। এই ছবিতে নিহিত আছে আদর্শ। এই আদর্শের পথ বেয়ে আজকের বাংলাদেশ ও আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, যারা দেখেননি সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে তার ছবি রাখা উচিত। ইতিহাসের হাত ধরেই আমরা উন্নয়নের মহাসড়কে, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে থাকা উচিত। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহসও যোগাবে।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে এবং নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান ও মেয়র মনির উদ্দিন প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম