টিকটকারদের খপ্পরে পড়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৯

টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত হওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য রায়হানকে (২২) গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের গফরগাঁও অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত ১২ সেপ্টেম্বর ঢাকার কাফরুলের বাসা থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বের হলে টিকটক চক্রের সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোজাম্মেল হক বলেন, ‘অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এই গ্রুপে সাত-আট জন সদস্য রয়েছে, যারা ঘন ঘন লাইভে এসে একে অপরের সঙ্গে বাক্যবিনিময় এবং তথ্য আদান-প্রদান করে। ওই গ্রুপের সদস্য গ্রেফতার রায়হান, পলাতক রবিন ও খোকন ঢাকার নর্দা এলাকার আজিজ সড়কে অবস্থান করছে। রায়হান একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালাতো। জিজ্ঞাসাবাদে সে জানায়, নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তান আছে।’

তিনি আরও জানান, অনুসন্ধানে জানা যায় খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। রবিন নর্দায় একটি সেলুনে কাজ করে। এই টিকটক গ্রুপের আরও বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া যায়। এই গ্রুপের দুই সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করতো। তারা অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির।

নিখোঁজ হওয়ার দিন অপহৃত ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। রায়হান বিভিন্ন প্রলোভনে তাকে নর্দার আজিজ রোডের একটি বাসায় আটকে রাখে। পরে মেয়েটির পরিবার পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে তাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান।

রায়হানকে জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি