শিশুকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে ঘটনাটি ঘটে। হত্যাকারীকে পুলিশ আটক করেছে।

নিহত শিশুর নাম সুমন মিয়া (৮)। সুমন পূর্ব ধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল। আটক যুবকের নাম শরীফ মিয়া (২৫)। সে একই এলাকার শাহজাহানের ছেলে।

ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা-ও জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমন এবং তার সহপাঠী খালের পাড়ে  বিকালে খেলেতে যায়। এ সময় হঠাৎ হত্যাকারী শরীফ দৌড়ে এসে সুমনকে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে উচু স্থানে তুলে ফের দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে বাড়ি চলে যায়। সঙ্গে থাকা তার সহপাঠী জুনাইদ ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরে এলাকাবাসী ঘটনা শুনলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরবর্তী সময়ে পুলিশ বাড়ি থেকে ব্যবহৃত দাসহ শরীফকে আটক করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, ‘পারিবারিক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড হতে পারে। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান