ময়মনসিংহে আধাঘণ্টার বৃষ্টিতে অলিগলিতে হাঁটুপানি

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৮:১২আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:১৬

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর আধাঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি ডুবে গেছে। বৃষ্টির পানি প্রধান সড়ক, হাট-বাজার ও দোকান-পাটে ঢুকে পড়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 

স্থানীয়রা জানায়, বাসায় পানি উঠে পড়ায় মালিকরা ভোগান্তিতে পড়েছেন। সরু ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা জমে থাকায় পানি দ্রুত সরতে পারছে না। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সরু ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত পানি সরতে পারছে না

নতুন বাজার এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, আধা ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক অলিগলি হাট-বাজার এমনকি বাসায় পানি উঠে পড়েছে। হঠাৎ এভাবে বৃষ্টির পানি উঠে পড়ায় আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির পানি সরতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে খাল খননসহ নানামুখী প্রকল্প হাতে নেওয়া হবে। এসব প্রকল্প কাজ সম্পন্ন হলে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ