ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে মৃত্যু বেড়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১০:০৯আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১০:১৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে সাত জন মারা গেছেন। এ পর্যন্ত করোনা ইউনিটে মোট ৯০১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল রবিবার ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে উপসর্গে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১২ জন ভর্তি হয়েছেন। এই ইউনিটে মোট ভর্তি আছেন ৯৯ জন। তাদের মধ্যে আইসিউতে চার জন। এ ছাড়া সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩টি নমুনা পরীক্ষায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি