প্রধান শিক্ষকের স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে বন্ধ করলো প্রশাসন

জামালপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২০:৩২আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:৩২

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। ফোন পেয়েই বিয়ে বাড়িতে উপস্থিত হন বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর যাত্রীসহ কন্যার অভিভাবকরা পালিয়ে যান।

এরপর সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। তিনি কন্যার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে এনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মুচলেকা নেন। এ ঘটনায় পুরো বকশীগঞ্জে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ধারারচর গ্রামে ঘটনাটি ঘটে। 

কামালেরবার্তী পুলিশ তদন্ত ফাঁড়ির এসআই তাজুল ইসলাম জানান, রবিবার রাতে ধারারচর গ্রামের এক প্রধান শিক্ষকের নবম শ্রেণি পড়ুয়া কন্যাকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দৌড়ে পালিয়ে যায় উভয়পক্ষ। এতে পণ্ড হয়ে যায় বিয়ে।

এ বিষয়ে ইউএনও মুনমুন জাহান লিজা জানান, ভ্রাম্যমাণ আদালতে বিবাহ নিরোধ আইনে জরিমানা আদায় করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের