ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ০৯:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৯:৪৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ময়মনসিংহের চার, গাজীপুরের দুই, নেত্রকোনার এক ও জামালপুরের একজন। গতকাল বৃহস্পতিবার চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। চলতি মাসে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে মোট মারা গেছেন ৩৪ জন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ৯২ জন। তাদের মধ্যে আইসিউতে সাত জন। সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় নয় জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২২ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২১ হাজার ২০৩ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম