এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে কারাগারে যুবক

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১২:৪৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২:৫০

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে গ্রেফতার সোলাইমান কবির (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোলাইমান কবির শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোলাইমান কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, ফুলপুরের অনার্স পড়ুয়া এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সোলাইমানের। নিজেকে ৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে সোলায়মানকে বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিতে বলেন ওই তরুণী। একাই ফুলপুরে বিয়ের প্রস্তাব দিতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

ওসি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সোলায়মান বলেছেন, তিনি প্রতারণা করে বিয়ের জন্য নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তার নামে ফুলপুর থানায় প্রতারণা মামলা করে আদালতে পাঠানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের