হাসপাতালে চিকিৎসক পরিচয়ে রোগীর মোবাইলফোন চুরি

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১০:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:০০

ময়মনসিংহ মহানগরীর আলকেমি প্রাইভেট হাসপাতালে অভিনব কায়দায় চিকিৎসক সেজে কেবিনে ঢুকে রোগীর মোবাইলফোন চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে আলকেমি প্রাইভেট হাসপাতালের ৫১০ নম্বর কেবিনের রোগী মাসুমা খাতুনের ওপপো অ্যান্ড্রয়েড মোবাইলফোন সেট চুরির ঘটনা ঘটে।

এ ধরনের ঘটনা আরও বেশ কয়েকটি এই প্রাইভেট হাসপাতালে ঘটেছে। চিকিৎসক সেজে এ ধরনের চুরির ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অন্যান্য রোগী ও তাদের স্বজনেরা।

মাসুমার স্বামী ফয়েজ উদ্দিন বলেন, আমার স্ত্রী সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মহানগরীর চরপাড়া আলকেমি প্রাইভেট হাসপাতালে ৫১০ নম্বর কেবিনে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীতে আসে। শুক্রবার সন্ধ্যায় আমার অনুপস্থিতিতে দু'জন ব্যক্তি অভিনব কায়দায় চিকিৎসক পরিচয় দিয়ে কেবিনে ঢুকে রোগীর খোঁজখবর নেন, হাত ধরে পালস দেখেন এবং সময়মতো ওষুধ খেয়েছেন কিনা এসব জানতে চান।  একপর্যায়ে রোগীর পাশে থাকা মোবাইলফোন সেটটি একজন হাতে নিয়ে বলেন মোবাইলের মেসেঞ্জারে আরও একটি ওষুধ লিখে দিতে হবে। এভাবে মোবাইলফোন সেটে ওষুধের নাম লিখতে গিয়ে আস্তে আস্তে দরজা খুলে ওই দুই ব্যক্তি বের হয়ে পড়েন। পেছনে পেছনে রোগীর লোকজন এসেও তাদেরকে আর খুঁজে পাননি।

তিনি আরও জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সিসি ক্যামেরায় চিকিৎসক সেজে আসা ব্যক্তিদের দেখতে পান, কিন্তু মুখে মাস্ক পরে থাকার কারণে তাদেরকে শনাক্ত করা যায়নি। 

এর আগেও আরও বেশ কয়েকটি এ ধরনের ঘটনা ঘটেছে স্বীকার করে আলকেমি প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বলেন, চুরির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবারে চিকিৎসক সেজে রোগীর মোবাইলফোন চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের