ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৭

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৯:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:৫৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

এর আগে, বিকাল ৩টায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শেরপুরগামী রহিম পরিবহনের বাসটি (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকজন মারা যান। এই নিয়ে হাসপাতালে দুই জনের প্রাণ গেছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (৮)। বাকি তিন জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে শেরপুরগামী বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম