নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৪ 

জামালপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ০৯:২১আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৯:২১

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকার জহুরুল হক মেম্বারের বাড়ি সংলগ্ন জামে মসজিদে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে তাদের জামালপুর কোর্টে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বকশীগঞ্জ থানায় এক ব্রিফিংয়ে ১৪ নেতাকর্মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন জামালপুর জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আদিল ইবনে আউয়াল, জামালপুর জেলা জামায়াতের সদস্য অধ্যাপক আবদুল আজিজ, সদস্য মোহাম্মদ আলী, জামায়াত কর্মী মো. মাহবুব জামী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিয়ামত উল্লাহ, হালুয়াঘাট উপজেলার আনিছুজ্জামান ওরফে জুনায়েদ, একই উপজেলার মো. খালেকুজ্জামান, ময়মনসিংহ পাগলা থানার ইসমাইল হোসেন, জামালপুরের মেলান্দহ উপজেলার জুলফিকার আলম, জামালপুর সদর থানার মো. সুলতান ও বকশীগঞ্জ উপজেলার মো. আবদুল মালেক।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ দাবি করেন, দেশের চলমান পরিস্থিতি উসকে দেওয়া ও সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে ও নাশকতামূলক পরিকল্পনার জন্য গ্রেফতার ব্যক্তিরা প্রথমে পৌর এলাকার নামাপাড়া গ্রামে অবস্থিত শহিদ তিতুমীর আইডিয়াল অ্যাকাডেমিতে বৈঠক করেন। এরপর তারা দুপুরে মালিবাগ এলাকায় অবস্থিত মসজিদে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ বৈঠক করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি